বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে তৃনমূল
দি নিউজ লায়ন; বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে তৃনমূল। বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল দু’জনের। দুজনেরই বাড়ি বাঁকুড়ার রানীবাঁধ থানা এলাকায় । সোমবার বিকালে আচমকাই পৃথক পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ওই দুই ব্যাক্তির মৃত্যু হয় । মঙ্গলবার মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয় । দু’জনের এই মর্মান্তিক মৃত্যুতে রানীবাঁধ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । মঙ্গলবার দুপুরে রানীবাঁধের ওই দুই মৃতের পরিবারে গিয়ে দেখা করে তাঁদের পাশে থাকার আস্বাস দেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব ।
পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসনও । সোমবার বিকালে আর পাঁচটা দিনের মতো গোরু নিয়ে মাঠে চরাতে গিয়েছিলেন বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের জয়নগর গ্রামের বাসিন্দা বাসুদেব মাহাতো (৪০) ও তালগোড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ হাঁসদা (৬৩) । আচমকাই হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাজ পড়তে শুরু করে । স্থানীয় সূত্রে জানা গেছে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দু’জনের মৃত্যু হয় । খবর জানাজানি হতেই দুটি গ্রামে নেমে আসে শোকের ছায়া ।
পুলিশ সোমবার রাতেই মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । মঙ্গলবার মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে । দুটি পরিবারই পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে দিশেহারা । দ্রুত ওই দুটি পরিবার যাতে আর্থিক ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে স্থানীয় রানীবাঁধ ব্লক প্রশাসন ।

Post a Comment